
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’এ স্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে যুব উন্নয়নের বিভিন্ন কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভূইয়া।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন দেব,উদ্যোক্তা সুমন আহমেদ ও তানিয়া আক্তার প্রমূখ।
আলোচনাসভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে সফলতার সাথে উত্তীর্ণদের মাঝে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনসহ অতিথিরা।এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...