
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগান এলাকার বাজার লাইনে এ অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (নিঃ) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্থানীয় বাসিন্দা সুভদ্রা বুনার্জি ও তার স্বামী বিরেন বুনার্জি গাঁজা মজুদ রেখে বিক্রি করছেন। অভিযান পরিচালনার সময় বিরেন বুনার্জি কৌশলে পালিয়ে যান।
পরে নারী পুলিশের সহায়তায় সুভদ্রা বুনার্জিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ঘরে তল্লাশি চালিয়ে ১টি নীল পলিথিনে মোড়ানো ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং একটি কাগজের বাক্স থেকে মাদক বিক্রির নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, “মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। আটককৃত নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি তার স্বামীর সহায়তায় দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত।”
তিনি আরও জানান, পলাতক আসামি বিরেন বুনার্জিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...