
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার বাছাইকৃত ২১ জন অসচ্ছল সংস্কৃতিসেবীর হাতে কল্যাণভাতার চেক তুলে দেওয়া হয়।
(১৬ই জুলাই ২০২৫ ইং) বুধবার বিকালে জেলা প্রশাসক মিলনায়তনে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
২০২৪- ২০২৫ অর্থবছরে মানিকগঞ্জ জেলা অস্বচ্ছল সাংস্কৃতি সেবীদের মাসিক কল্যাণ ভাতা প্রদানের চেক বিতরণ অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মোখলেসা হিলালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব ড. মানোয়ার হোসেন মোল্লা।
সংক্ষিপ্ত বক্তব্য জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, এই সহায়তা শুধু অর্থনৈতিক নয়, এটি সংস্কৃতিসেবীদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ ও শিল্পীদের গানের প্রতি মনোযোগ উৎসাহিত করার প্রয়াস মাত্র।তাদের অবদানে আমাদের সংস্কৃতি বেঁচে আছে আগামীতে আরো বিকশিত হবে শিল্পীদের নিকট এই প্রত্যাশা করি।
অসচ্ছল সাংস্কৃতিকসেবীদের মধ্যে আর্থিক সহায়তার চেক পেয়েছেন, শিল্পী মিজানুর রহমান (রতন), গোলাম ছামদানী (গিনি আলম), মালতী রানী সরকার, আবূবকর কাজী, কাউসার হোসেন, মো. রফিক বাদ্যকর, বাবুল আকতার, মোহাম্মদ রেজাউল করিম, গৌর চন্দ্র সরকার,অমর চন্দ্র সরকার, ছায়ারানী চন্দ, আছিয়া বেগম, প্রদীপ কুমার সরকার, কামাল হোসেন, আতোয়ার রহমান, মো: সামাদ, বাবু ঘোষ, নারায়ণ চন্দ্র সরকার, নাছরিন আহম্মেদ, মো. জুলমত আরী, আব্দুল মালেক বিশ্বাস।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...