
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জের কালেঞ্জী পুঞ্জি এলাকার একটি ছড়া থেকে পল মার্লিয়া (৪০) নামে এক খাসিয়া শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
সে শুক্রবার কাজ শেষে বাড়ি ফেরার পথে ছড়া পারাপারের সময় পানির স্রোতে ভেসে যায়।শনিবার সকালে তার লাশ গলাচিপা নামক স্থানে ভেসে উঠলে স্থানীয় পুলিশকে খবর দেন। পরে দুপুরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
কালেঞ্জী পুঞ্জির হেডম্যান নাইট খেরইয়েম জানান, ‘পল মার্লিয়া প্রতিদিনের মতো পান জুমে কাজ করতে যান। শুক্রবার বিকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে কালেঞ্জী পুঞ্জির ছড়া পারাপারের সময় বৃষ্টিতে ছড়ায় পানির স্রোত থাকায় পানিতে ভেসে যায়।
অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে পলের মরদেহ একটি খুটিতে আটকা দেখতে পান স্থানীয় খাসিয়ারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরে লাশ উদ্ধার করেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের খবর পাওয়ার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...