
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষে ১৪৮টি মন্ডপে সার্বিক নিরাপত্তায় ৯ শত চারজন আনসার ও ভিডিপি’র সদস্য দায়ীত্ব পালন করবেন।
এ লক্ষে মঙ্গলবার (৮অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার এর সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে স্বাগত বক্তব্য রাখেন।
উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মো.জাহেদ হোসেন,আনসার ও ভিডিপি’র প্রশিক্ষীকা সানজিদা আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানা পুলিশের উপ -পরিদর্শক মো.আব্দিস শহিদ,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম,এ, ওয়াহিদ রুলু,এসময় কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার জানান,এবছর উপজেলায় ১৩৭টি সার্বজনিন ও ১১টি ব্যক্তিগত মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পুজামন্ডপে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় ৪ শত ৫২ জন পুরুষ, ২শত ৯৬জন মহিলা, ৮ জন পিসি ও ১শত ৪৮জন এপিসিসহ ৯ শত চারজন আনসার ও ভিডিপি’র সদস্য মোতায়েন থাকবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান,দুর্গাপূজায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পাশাপাশি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী দায়ীত্ব পালন করবে, এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারাও বিভিন্ন ইউনিয়নে টহলের দায়ীত্বে থাকবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...