
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শনিবার রাত ১২টা ০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, উপজেলা ও পৌর বিএনপি, কমলগঞ্জ প্রেসক্লাব,সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, এনজিও এবং নানা শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ মিনার এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।
শহীদ মিনার চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় রফিক, শফিক, জব্বারসহ ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের রক্তের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।
তিনি তরুণ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চায় সবাইকে মনোযোগী হওয়ার কথা বলেন।
দিবসটি উপলক্ষে কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...