
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বিকেল ৪:৩০ মিনিটের দিকে উপজেলার চরম্বা ইউনিয়ন এর, ২নং ওয়ার্ডস্হ মৌলবীপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে বাড়ির একপাশে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা প্রাণে বাঁচতে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লোহাগাড়া স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায়ও এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আব্দুস শুক্কুরের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায়ও ৪লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয় বলে জানান তিনি৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এমন অবস্হায় তার পরিবারের পাশে কোন হৃদয়বান ব্যক্তি পাশে দাঁড়ালে খুব উপকৃত হবে তার৷
ভারপ্রাপ্ত কর্মকর্তা লোহাগাড়া ফায়ার স্টেশন এর মোঃ ফিরোজ খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে পুড়ে তার প্রায়ও ৪লাখ টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। পাশাপাশি এ ঘটনায় ৩টি কুকুর ছানা মারা যায়৷
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...