
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ রাখাল নৃত্যের মধ্য দিয়ে বুধবার শুরু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা। দুপুরে ঢাক-ঢোল, খোল-করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ও রাধার লীলাকে ঘিরে এ উৎসবের সূচনা হয়।
মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের রাখাল নৃত্য পরিবেশন করে। রাতে মাধবপুর জোড়া মণ্ডপে শুরু হবে মূল রাসলীলা, যা চলবে ভোর পর্যন্ত।
এ বছর মাধবপুরে ১৮৩তম মহারাসলীলা এবং আদমপুরে মণিপুরী মৈতেই সম্প্রদায়ের আয়োজনে ৪০তম রাসোৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসব উপলক্ষে মণ্ডপগুলো সাদা কাগজের নকশা ও আলোকসজ্জায় সেজে উঠেছে।
মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, বিকাল সাড়ে তিনটায় শুভেচ্ছা বিনিময় ও প্রদীপ প্রজ্বালনে প্রধান অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
রাসোৎসবকে কেন্দ্র করে কমলগঞ্জ এখন মণিপুরী সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...