
এম এ ওয়াহিদ রুলু,,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এর বন থেকে লোকালয়ে বেরিয়ে আসা একটি চিত্রা হরিণ স্থানীয়রা লোকজন আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।
শনিবার (১ মার্চ) বিকালে বন থেকে দলছুট একটি চিত্রা হরিণ কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের গন্ডামারা এলাকার রাজা মিয়ার বাড়িতে ধরা পড়ে।বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করলে বন বিভাগের লোকজনের কাছে চিত্রা হরিণটি হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন।
স্থানীয়রা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত দুইদিন আগে আগুন লাগে হয়তো আগুনের তাপের কারণে বন থেকে লোকালয়ে বেরিয়ে আসে। আবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত কয়েকদিনে অতিরিক্ত পর্যটক বনে প্রবেশ করার কারণে বন থেকে প্রচুর প্রাণী বাহিরে চলে আসছে।
এসব কারণে তাদের ধারনা অন্য প্রাণীদের মতো হরিণটি লোকালয়ে চলে এসেছে। পরে স্থানীয় বাসিন্দারা হরিণটিকে আটক করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করে।
মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান এ প্রতিনিধিকে বলেন, উদ্ধারকৃত হরিণটি সুস্থ্য না। বর্তমানে জানকিছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে।হরিণটিকে সুস্থ্য করে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে। তবে ধারণা করা হচ্ছে, হরিণটি কালাছড়া বন বিট এলাকা থেকে লোকালয়ে বেরিয়ে এসেছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...