
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান ও পাহাড়ি জনপথে “টিম শমশেরনগর”-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “শমশেরনগর ট্রি ট্রেইল ২৫ কি:মি:-২০২৬” ম্যারাথন প্রতিযোগিতা।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪ শত নারী ও পুরুষ রানার অংশ নেন।
ভোর ৬টায় ২৫ কিলোমিটার এবং ৬টা ১০ মিনিটে ১০ কিলোমিটার দৌড় শুরু হয়। রানাররা শমশেরনগর চা বাগান মাঠ থেকে শুরু করে দেওছড়া ও কানিহাটি চা বাগান হয়ে পুনরায় গন্তব্যে পৌঁছান।
প্রতিযোগিতার উদ্বোধন করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান।
আয়োজকরা জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়।
এ আয়োজনের মাধ্যমে শমশেরনগরের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্য দেশ-বিদেশে তুলে ধরাই তাদের লক্ষ্য।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...