কমলগঞ্জে সন্ত্রাস ও রাজনীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার ‘ফাহিম’

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

সন্ত্রাস বিরোধী আইন ও রাজনীতির মামলায় মৌলভীবাজারের কমলগঞ্জের সদর ইউনিয়নের ফাহিম আহমেদ (৩০) কে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শনিবার সন্ধা  ৭টায়  উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়ছে।

জানাযায়, শনিবার সন্ধা ৭ টায়  সন্ত্রাস বিরোধী আইন ও রাজনীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও সে চুরি, ছিনতাই ও ইভটিজিং কাজে জড়িত। ফাইম সদর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বদরুল আলম জেনার এর ছেলে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে সন্ত্রাস বিরোধী আইন ও রাজনীতির মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কোর্টের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছ।