
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের আগুন লেগে প্রায় ১ একর জায়গার ছোট ছোট গাছগাছালি পুড়ে গেছে। বুধবার দুপুর ১টার দিকে লাউয়াছড়া সংলগ্ন হিড বাংলাদেশ এলাকার পিছনের অংশে আগুন লাগে।
স্থানীয় সুত্রে জানা যায়, হীড বাংলাদেশের পশ্চিমে টিলা ভূমিতে দুপুরে আগুনের সুত্রপাত হয়। পরবর্তীতে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনের প্রায় ১ একর জায়গা পুড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খাঁন বলেন, বুধবার দুপুর ১ টার দিকে আমরা খবর পাই লাউয়াছড়ায় আগুন লেগেছে। পরে সেখানে গিয়ে আমাদের বন বিভাগের কর্মী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করে আগুন নিয়ন্ত্রনে এনেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...