
এম জালাল উদ্দীন,(খুলনা)
খুলনার কয়রা উপজেলা উপজেলার বামিয়া গরুর হাটে যাওয়ার পথে নসিমন উল্টে মিজানুর রহমান (৩৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ১০ বছর বয়সী সন্তানসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ইসলামপু নামক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ঐ উপজেলার খিরোল গ্রামের মাওলানা শামছুজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক গরু বিক্রির উদ্দেশ্যে নসিমনে করে বামিয়া গরুর হাটে যাচ্ছিলেন মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যরা। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নসিমনটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মিজানুর রহমানের মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় তার শিশুসন্তানসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে জায়গীরমহল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন