
আমিনুল ইসলাম আহাদ,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সফল অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মো. নবীর হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৩ এপ্রিল) রবিবার রাতে ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে কসবা থানাধীন নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ নবীর হোসেনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নবীর হোসেন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধ্বজনগর (বাতান বাড়ি) এলাকার বাসিন্দা।
অভিযানে উদ্ধার করা আলামত হিসেবে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...