
আমিনুল ইসলাম আহাদ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় তিনজন কথিত মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (১৫ জুন) রাত ১টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানে রাকিবুল ইসলাম রাকিব (পিতা: মৃত আবু নাছির, গ্রাম: শিবপুর, থানা: নবীনগর) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তার হেফাজত থেকে ৪৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিন ভোর ৫টা ৩০ মিনিটে আখাউড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধরখার ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বসতবাড়ি থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় মোছা. আছমা আক্তার ও শাহজালাল খন্দকার নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আছমা আক্তারের স্বামী শাহজালাল খন্দকার এবং তাদের বিরুদ্ধে মাদক সংরক্ষণ ও কারবারের অভিযোগে আখাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...