
এম জালাল উদ্দীন, স্টাফ রিপোর্টার
ফাগুনের আমেজ আর বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে প্রতি বছরই পর্যটকে কানায় কানায় পূর্ণ থাকে পটুয়াখালীর সমুদ্রকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। কিন্তু চলতি বছরে সেই চিরচেনা দৃশ্যের ব্যতিক্রম দেখা গেছে। প্রত্যাশিত ভিড় না থাকায় প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতজুড়ে বিরাজ করছে অস্বাভাবিক নিস্তব্ধতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা প্রায় দুই সপ্তাহ ধরে পর্যটন কেন্দ্রে বিরাজমান অনিশ্চয়তা ও স্থবিরতার প্রভাব পড়েছে পর্যটন খাতে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটননির্ভর ব্যবসায়ীরা। পর্যাপ্ত অতিথি না আসায় হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন আর্থিক সংকটে। অনেক হোটেলে কক্ষ ফাঁকা পড়ে রয়েছে, নেই আগের মতো বুকিংয়ের চাপ।
তবে সংখ্যায় কম হলেও যারা এসেছেন, তারা নিজেদের মতো করে উপভোগ করছেন সমুদ্রস্নান ও প্রাকৃতিক সৌন্দর্য। কেউ লোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতে উঠেছেন, কেউ আবার খালি পায়ে হেঁটে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে দেখছেন প্রকৃতির অপরূপ রূপ। পাশাপাশি দর্শনার্থীরা ঘুরে দেখছেন আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থান।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় তাদের টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাধারণত বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুখরিত থাকা কুয়াকাটা এবার যেন নীরবতার চাদরে মোড়ানো—এমন দৃশ্য স্থানীয়দেরও বিস্মিত করেছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...