
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভেজাল প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (০৪ মার্চ) কুলাউড়া উপজেলার রবিরবাজার ও মধ্য রবিরবাজার এলাকায় তদারকি অভিযান চালানো হয়।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এবং র্যাব-৯-এর সহযোগিতায় পরিচালিত অভিযানে জিলাপি তৈরিতে নিষিদ্ধ ‘হাইড্রোজ’ রাসায়নিক ব্যবহার, ক্ষতিকর রং ও পোড়া তেল দিয়ে খাদ্য প্রস্তুতসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

এ সময় আল মদিনা মিষ্টিঘরকে ৫০ হাজার, মেসার্স সুজন মিষ্টিঘরকে ২০ হাজার এবং ধানসিড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট ৩টি প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গুরুতর অনিয়মের দায়ে ধানসিড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার