• দেশজুড়ে প্রধান সংবাদ
  • কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান

কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ , ১২ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- ঢাকার ঐতিহ্যবাহী হলিক্রস গার্লস হাই স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আয়েশা মোস্তাফিজ শাওমি। সে শার্শা উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের তনয়া।

গত ৩ অক্টোবর ২০২৬, বেনাপোল পৌর বিয়ে বাড়ীতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী বেনাপোল পৌরসভার কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেন বেনাপোল পৌরসভার জনপ্রিয় মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

​উক্ত মূল অনুষ্ঠানে অনিবার্য কারণে আয়েশা মোস্তাফিজ শাওমি উপস্থিত থাকতে না পারায় পরবর্তীতে তার পক্ষে বাবা মোস্তাফিজ্জোহা সেলিম এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

​আয়েশা মোস্তাফিজ শাওমির এই অসাধারণ এবং গৌরবোজ্জ্বল সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শাওমির এই অসামান্য অর্জন শার্শাবাসীকে গর্বিত করেছে।”

​তিনি আয়েশা মোস্তাফিজ শাওমির উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও সাফল্য ও ধারাবাহিক অর্জন কামনা করেন।

মন্তব্য লিখুন

আরও খবর