• ময়মনসিংহ শীর্ষ সংবাদ
  • কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন অর রশিদের সমসাময়িক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন অর রশিদের সমসাময়িক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ , ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 16 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান: নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ভরাপাড়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও কেন্দ্রীয় জাসাস নেতা লায়ন মো. হারুন-অর-রশিদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যার পর এই খোলামেলা আলোচনা অংশ নেন তিনি।

এ আলোচনায় কেন্দুয়া প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনাকালে লায়ন হারুন-অর-রশিদ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও মফস্বল সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে সমাজের অনাচার, দুর্নীতি, নানা সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরছেন। তাঁদের এই দায়িত্বশীল ভূমিকা জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা স্থানীয় মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের অসংগতি ও সম্ভাবনাগুলোও জনসমক্ষে প্রকাশ করেন। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত লোকজ সাহিত্য আসরের প্রশংসা করে তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা কৃতী ব্যক্তিদের জীবন, কর্ম ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।

এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নতুন প্রজন্মকে নিজস্ব শিকড় সম্পর্কে জানতে এবং গুণীজনদের অবদান থেকে অনুপ্রেরণা নিতে সহায়তা করবে।

আলোচনায় স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ, গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা এবং কেন্দুয়ার সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব উঠে আসে।

মন্তব্য লিখুন

আরও খবর