
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের রওশন ইজদানী একাডেমীতে ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৬টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রওশন ইজদানী একাডেমীতে বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতামুলক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগী মনোভাব সৃষ্টি করার লক্ষে ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( ই.ডি.এফ) এই উদ্যোগ গ্রহণ করেছে।
সংগঠনের সভাপতি মানোয়ার হোসেন শেখ জানান,শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগী মনোভাব সৃষ্টি করার লক্ষে এলাকার কিন্ডারগার্টেন গুলোর সম্বনয়ে ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে এ সংগঠনটি আমরা গঠন করেছি।
এ বছর ফিরোজা বাশার কিন্ডারগার্টেন,চাইল্ড কেয়ার একাডেমি,রোজ বাড কিন্ডারগার্টেন,মমতা আইডিয়াল একাডেমি, ইউনাইটেড কিন্ডারগার্টেন,মা আদর্শ কিন্ডারগার্টেনের প্লে থেকে পঞ্চম’র শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছে।
কেন্দ্র সচিব আশরাফুল হক টিটু জানান, প্লে প্রুপে ৪৯ , নাসারী ৪৫, প্রথম শ্রেণি ৪২ , দ্বিতীয় শ্রেণি ৩৫ , তৃতীয় শ্রেণি ২০ , চতুর্থ শ্রেণি ২০ ও পঞ্চম শ্রেণীতে ২১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এপ্রসঙ্গ কথা হলে হল সুপার ও রওশন ইজদানী একাডেমীর প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির জানান,এই আয়োজন এক মহৎ উদ্যোগ।
বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা একসাথে পরীক্ষায় নেওয়ায় তাদের যেমন প্রতিযোগী মনোভাব সৃষ্টি হবে তেমনি মানুষিক সাহসও তৈরী হবে। বড় হয়ে যেকোনো পরীক্ষায় অংশ নিলে তাদের মাঝে কোন মানুষিক চাপ পড়বে না। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...