
মজিবুর রহমান,নেত্রকোণাঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১০ নম্বর কান্দিউড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কেন্দুয়া উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় কার্যক্রমে দীর্ঘদিন নিষ্ক্রিয়তা এবং সাংগঠনিক কার্যক্রমে গতি আনয়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতিকে পূর্বেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, দলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগিরই ওই ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত