
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৮নং বলাইশিমুল ইউপির ৫নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি মরহুম হিরণ মিয়ার ১৩তম স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপি আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) আসরবাদ বলাইশিমুল ইউপির আমলিতলা বাজারে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া,সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু,বিএনপি নেতা জসিম উদ্দিন আহমেদ খোকন,উপজেলা কৃষকদলে আহবায়ক মাহাবুব আলম খান মহসিন, মরহুমের ভাই শাহজাহান মিয়া, বিএনপি নেতা মাহাবুব আলম,উপজেলা যুবদলের আহবায়ক মাইন উদ্দিন,যুবদল নেতা সারোয়ার হোসেন,ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বেগম খালেদা জিয়ার জনসভায় অংশ নিয়ে হৃদক্রীয়া আক্রান্ত হয়ে হীরন মিয়া মৃত্যু বরণ করেছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু গ্রেপ্তার, ৩...
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু...
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প