• ময়মনসিংহ শীর্ষ সংবাদ
  • কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামে আসছেন – প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামে আসছেন – প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান,নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’র ওরিয়েন্টেশন ক্লাস ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় কেন্দুয়া উপজেলা পাবলিক হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইংরেজি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্য নিয়ে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ গ্রহণ করা হয়েছে।

ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে এর গুরুত্ব সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

এ আয়োজনের অংশ হিসেবে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর