
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ “জয়হরী স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কতিপয় শিক্ষকদের নানান অনিয়ম, দূর্ব্যবহার ও রাজনীতিকরণের অভিযোগ তুলে ক্লাশ বর্জনের ডাক দেয় তারা।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের কার্যালয়ে হাজির হয়ে শিক্ষকদের প্রতি ক্ষোভ ও অভিযোগের বিষয় গুলো তুলে ধরে শিক্ষার্থীরা। ক্লাশ বর্জনের কর্মসূচি চলবে আগামী সোমবার পর্যন্ত সুত্র জানায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার জানান, বিদ্যালয়ের শিক্ষকদের দূর্ব্যবহার, রাজনীতিকীকরণ, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী সংক্রান্ত সমস্যাসহ কতিপয় শিক্ষকদের প্রাইভেট ও কোচিং করতে বাধ্য করা এবং প্রধান শিক্ষকসহ কতিপয় শিক্ষকদের অনিয়মসহ নানান অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ গুলো শুনেছি এবং আগামী সোমবার সকাল ১০ ঘটিকায় সকল শিক্ষার্থী ও অভিভাবক, শিক্ষকমন্ডলী,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে উক্ত বিষয়গুলো সুরাহার আশ্বাস দিলে তারা তাঁর কার্যালয় ছাড়েন তারা। শিক্ষার্থীরা যাবার সময় আগামী সোমবার পর্যন্ত ক্লাস বর্জনে থাকবে তাকে জানিয়ে গেছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমেদ চৌধুরী জানান, দুপুর বেলা বহিরাগত কয়েকজন এসে ছাত্রদেরকে ইউএনও স্যারের কাছে নিয়ে গেছে। শিক্ষার্থীদের যেতে বারণ করতে চেয়েছিলাম কিন্তু আটকাতে পারেনি। হটাৎ তারা এমন অভিযোগ কেন করতেছে জানেন বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত