
মজিবুর রহমান,নেত্রকোণাঃ নেত্রকোণার কেন্দুয়ায় এক শিক্ষকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ১১ ফেব্রুয়ারি রাতে উপজেলার বলাইশিমূল ইউনিয়নের রাজিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিক্ষকের ছেলে সানজিদ হাসান রাকিব বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
অভিযোগ দায়েরের পর থেকেই ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানান বাদী। ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর পিতা-মাতা দুজনেই শিক্ষকতা পেশায় নিয়োজিত। কর্মস্থল নান্দাইল উপজেলায় হওয়ায় তারা পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে বসবাস করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য গত ১১ ফেব্রুয়ারি শিক্ষক আবু সাদেক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে অবস্থান করছিলেন।
এ সময় গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষরা শিক্ষক আবু সাদেকের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে এবং আসবাবপত্র, ১০টি ইউরিয়া সারের বস্তা, কীটনাশক ও প্রায় ৫০ বস্তা ধান লুট করে নিয়ে যায়।
এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষক আবু সাদেক জানান, সাদ্দাম হোসেন গংরা এলাকায় প্রভাবশালী ও কলহ প্রকৃতির লোক। আমার বাড়িঘর ভাংচুর ও মালামাল লুটপাট করেছে।
থানায় অভিযোগ দায়ের করায় আমাদেরকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। এ বিষয়ে জানতে বিবাদী সাদ্দাম হোসেনের মুঠোফোনে বারবার কল করলে তিনি রিসিভ না করায় কথা বলা যায়নি।
এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...