
মজিবুর রহমানঃ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামে
আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচ ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: নাঈম হাসান। বিগত সভার কার্যবিবরণী প্রতিবেদন পাঠ করে শুনান স্বাবলম্বী উন্নয়ন সমিতি ব্যবস্থাপক কোহিনুর বেগম।
এসময় অন্যদের মাঝে বক্তব রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: অরুপ কুমার সরকার,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান,সাংবাদিক মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শাহীনুর আলম খন্দকার, নারীপক্ষ “অধিকার এখানে,এখনই প্রকল্পের” ফেলো ঝর্ণা জাহান, স্বাস্থ্য অধিকার গঠন ফোরামের সহসভাপতি কানিজ সুলতানা মিতু, যুব ফোরাম সভাপতি আরিফুজ্জান আরিফ প্রমূখ।
বক্তাদের বক্তব্যে হাসপাতাল ব্যবস্থাপনা,চিকিৎসা সেবার মানোন্নয়নসহ নানা বিষয়ে প্রস্তবনা উত্থাপন করা হলে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: নাঈম হাসান প্রস্তবনা গুলোর জরুরি পদক্ষেপ নেওয়া আশ্বাস দেন।
সভায় হাসপাতালে চিকিৎসাধীন রোগী,স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারী, যুব ফোরামের নেতৃবৃন্দ, তারুণ্যে প্লাটফরমের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...