
নেত্রকোণার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আসিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসিয়া খাতুন সাগুলি গ্রামের ছমেদ আলী ফকিরের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুরুজ আলী ও রফিক গংদের সঙ্গে তাইজ্জ মিয়া গংদের ২১ শতাংশ বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস-বৈঠকও হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাইজ্জ মিয়া পক্ষ বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে অপর পক্ষ বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আসিয়া খাতুন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহতের ভাতিজার স্ত্রী জায়েদা বলেন, আমাদের ২১ শতাংশ জমি বুরুজ আলী দীর্ঘদিন ধরে জোর করে দখল করে রেখেছেন। আমরা নিরীহ মানুষ হওয়ায় ১০-১২ বার দরবার করেও জমি দখলে যেতে পারিনি। স্থানীয় দরবারে আমাদের পক্ষে রায় দেওয়ার পর জমি দখল করতে গেলে তারা আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে।
এ সময় আমার চাচিশাশুড়ি আহত হয়ে মারা গেছেন। তারা এলাকার প্রভাবশালী মানুষ।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...