
জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ আর নেই। গত সোমবার মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৫২ বছর।
নেটফ্লিক্সের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘দ্য গ্লোরি’–তে অভিনয় করে আলোচনায় আসেন পার্ক জি আ। দ্য কোরিয়া টাইমসের খবর, আগামী ২ অক্টোবর অভিনেত্রীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার স্মরণে সম্মান জানানো হবে সিউলের আসান মেডিকেল সেন্টারে।
পার্ক জির মৃত্যুতে একটি বিবৃতিতে তার এজেন্সি বিলিয়নস জানায়, আমরা চিরদিন অভিনয়ের প্রতি তার আবেগকে মনে রাখব, যা শেষ পর্যন্ত তার মধ্যে বিদ্যমান ছিল। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের ‘দ্য গ্লোরি’ সিরিজে সং হে কিয়োর মায়ের চরিত্রে অভিনয় করে আলাদা নজর কেড়েছেন এই অভিনেত্রী। চলচ্চিত্র ও সিরিজের বাইরে মঞ্চনাটকেও নিয়মিত অভিনয় করেছেন পার্ক।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...