
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাৎসহ তিন দাবিতে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় যাওয়ার পথে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের আটকে দিয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মধ্যে আরব আমিরাত ফেরত ও অন্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা রয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এ ঘটনায় বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়ক এবং মিন্টু রোড থেকে ইন্টারকন্টিনেন্টালমুখী সড়কে যান চলাচলে ধীরগতি রয়েছে।
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অন্য দুটি দাবি হচ্ছে— ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে এবং প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ না করবে অথবা উপদেষ্টাদের কেউ এসে আমাদের সঙ্গে দেখা না করবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।
এসময় আন্দোলনে নেতৃত্ব দেওয়া আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। গত ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আমরা অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, যাতে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
তিনি বলেন, আমাদের বারবার আশ্বাস দেওয়া হলেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং উপদেষ্টা আসিফ নজরুল স্যার কোনো কার্যকর উদ্যোগ নেননি। প্রবাসী শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...