
খাগড়াছড়িতে অনূর্ধ্ব–১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি সেনা জোন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম।
অনুষ্ঠানে তরুণ খেলোয়াড়দের হাতে ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। সেনাবাহিনী বরাবরই পাহাড়ের তরুণদের উন্নয়ন ও সম্ভাবনা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি–টু–আই) কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ জেলার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রীড়া সামগ্রী পেয়ে খেলোয়াড়রাও সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...