
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় রবিবার (২৩মার্চ, ২০২৫) বিকালে খাগড়াছড়ি জেলা শহরের পর্যটন মোটেলে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব জিরুনা ত্রিপুরা। এ উপলক্ষে উপস্থিত ছিলেন সামরিক-বেসামরিক দপ্তরের প্রধান ও তাদের প্রতিনিধি, জেলার বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইফতার মাহফিলের পর এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করা হয়। এই মহতী আয়োজনে খাগড়াছড়ির জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রতির বার্তা পরিবেশন করা হয়।

এদিকে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তার বক্তব্যে বলেন, “এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমাজে সম্প্রীতি ও শান্তির পরিবেশ সৃষ্টি করা সম্ভব, যা আমাদের একে অপরকে আরও কাছে নিয়ে আসবে।”
এ ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে ধর্মীয় সহিষ্ণুতা ও একতা প্রতিফলিত হয়েছে এবং এলাকার সকল শ্রেণির মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...