
দহেন বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়িঃ খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। শনিবার (২৩ নভেম্বর, ২০২৪) বিকেলে ঐতিহ্যবাহী খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে পাহাড়ি সংস্কৃতির বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খাগড়াছড়ি জোন এবং বাঘাইছড়ি জোন। উত্তেজনাপূর্ণ খেলায় খাগড়াছড়ি জোন ৩-১ গোলে বাঘাইছড়ি জোনকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, থ”এই টুর্নামেন্ট পাহাড়ের যুব সমাজকে ক্রীড়ামুখী করে সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন দৃঢ় করবে। পাহাড়ের প্রতিভাবান ফুটবলারদের যথেষ্ট সামর্থ্য আছে, একদিন তারা জাতীয় পর্যায়ে খেলে দেশের সম্মান বাড়াবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভাইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলার ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
এ বছর টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার সাতটি জোন অংশ নিচ্ছে। আগামী ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি. সমাপনী খেলার মাধ্যমে এই প্রতিযোগিতা শেষ হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...