
মারাত্মক তীব্র অপুষ্টিতে (Severe Acute Malnutrition—SAM) আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা আরও কার্যকর ও মানসম্মত করতে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের স্যাম ইউনিটে প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্রাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ধরনের সহায়তার মাধ্যমে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা ও সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি হস্তান্তর করা সরঞ্জামগুলোর যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ম্রাসা থোয়াই মারমা আরও বলেন, জনস্বাস্থ্য উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কাজ করবে। জেলার সব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকদের নিয়ে বৈঠক করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, খাগড়াছড়িতে স্যাম ও ম্যাম আক্রান্ত শিশুদের যে চিত্র পাওয়া গেছে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তা কমিয়ে আনার চেষ্টা চলছে। প্রকল্পের মাধ্যমে এসব শিশুকে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার ও সেবা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রিপল বাপ্পি চাকমা। বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রিপল চাকমা এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র নিউট্রিশন অফিসার রিমি চাকমা।
স্বাগত বক্তব্য দেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা ও মোশাররফ হোসেন, খাগড়াছড়ি সদর উপজেলার উপজেলা সমন্বয়কারী মিহির কান্তি ত্রিপুরা, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং স্যাম ইউনিটের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...