খাগড়াছড়ি সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহায়তা

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ত্রিপুরা ছাত্র ঐক্য পরিষদ ও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ)–এর নেতৃবৃন্দ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বাংলাদেশ ত্রিপুরা ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক উত্তম কুমার ত্রিপুরার নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ এবং টিএসএফ খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরাসহ নেতৃবৃন্দ কলেজ প্রাঙ্গণে উপস্থিত থেকে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন।

এ সময় শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানানো, বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া এবং ভর্তি কার্যক্রম সহজভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়।

সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নির্বিঘ্ন করতে সহযোগিতামূলক এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তারা।

মন্তব্য লিখুন

আরও খবর