• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ পুলক বরন চাকমাকে ফুলের শুভেচ্ছা

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ পুলক বরন চাকমাকে ফুলের শুভেচ্ছা

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ , ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ পুলক বরন চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ৮৮ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী সহপাঠিরা। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কলেজের অধ্যক্ষ কক্ষে তাদের পক্ষ থেকে পুলক বরন চাকমাকে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ী অনেকেই। নব নিযুক্ত অধ্যক্ষ পুলক বরন চাকমা এই প্রাপ্ত শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কলেজের উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে আমি সবাইকে সহযোগিতা চাই। আমরা একযোগে কাজ করলে কলেজটি আরও এগিয়ে যাবে।”

উল্লেখ্য, পুলক বরন চাকমা সম্প্রতি খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। তার নেতৃত্বে কলেজটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

মন্তব্য লিখুন

আরও খবর