
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ১১ জন প্রার্থীর মধ্যে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের নিজ নিজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা পেয়েছেন ‘কলস’, ধর্ম জ্যোতি চাকমা পেয়েছেন ‘ঘোড়া’ এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান পেয়েছেন ‘ফুটবল’ প্রতীক।
দলীয় প্রতীকের মধ্যে বিএনপির আবদুল ওয়াদুদ ভূঁইয়া পেয়েছেন ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলী পেয়েছেন ‘দাঁড়ি পাল্লা’ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউসার পেয়েছেন ‘হাত পাখা’ প্রতীক।
এছাড়া বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমাকে ‘রকেট’, গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজাকে ‘ট্রাক’, জাতীয় পার্টির মিথিলা রোয়াজাকে ‘লাঙল’, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলামকে ‘আপেল’ এবং বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তাফাকে ‘হারিকেন’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ ও এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপি প্রার্থী ছাড়া ১৫ জন মনোনয়নপত্র জমা দেন।
গত ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ, সাতজনের মনোনয়ন বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করলে আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরও ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধতা ফিরে পায়। এতে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়।
এরপর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত খাগড়াছড়ি-২৯৮ আসনে ভোটের মাঠে থাকছেন ১১ জন প্রার্থী।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...