
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের ঘোষিত পাঁচ বছর মেয়াদি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বনজ, ফলদ ও ফুলজাতীয় গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জুলাই ২০২৬) বিকেলে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের করলিয়া প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর দেওয়ান।

আয়োজক সূত্রে জানানো হয়, করলিয়া প্রকল্পের আওতায় জেলার ১৮২টি পাড়ায় মোট ২১ হাজার ৮০০টি বনজ, ফলদ ও ফুলজাতীয় গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক, মাটিরাঙ্গা সীমান্ত সড়ক, মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফুলের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের করলিয়া প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে ইআরআরডি-সিএইচটি ও ইউএনডিপি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...