
খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে গতকাল ৯ জানুয়ারি ২০২৫, সকালে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ও (বালিকা) ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায়, টানা দ্বিতীয়বারের মতো জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি সদর উপজেলার বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল। শক্তিশালী পানছড়ি উপজেলাকে (১-০) গোলে হারিয়ে খাগড়াছড়ি সদর উপজেলা এই কৃতিত্ব অর্জন করে।
ফাইনাল ম্যাচের পরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার শীর্ষ কর্মকর্তাগণ বিজয়ী দলগুলোকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন। এর মধ্য দিয়ে জেলার ৯টি উপজেলার ৯টি বালক দল ও ৯টি বালিকা দল অংশগ্রহণকারী এই টুর্নামেন্টের শেষপর্যন্ত উত্তেজনা ছড়িয়ে রাখে।
উল্লেখ্য, এই টুর্নামেন্টের উদ্বোধন ৫ জানুয়ারি ২০২৫ তারিখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা করেছিলেন। এই অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ, স্কুল শিক্ষকগণ, ছাত্র-ছাত্রীরা এবং দর্শকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...