
খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে একটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, খাগড়াছড়ি সদর হাসপাতালের ইন্টার্ন (সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার) মিরিন দেওয়ান (২৮) গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে তার ব্যবহৃত কালো রঙের ইয়ামাহা কোম্পানির ১৫০ সিসি মোটরসাইকেলটি খাগড়াছড়ি সদর হাসপাতালের সামনে রেখে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।
পরে সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে নেই।
ঘটনার পর বিষয়টি জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে খাগড়াছড়ি সদর থানাধীন জিরোমাইল এলাকায় অবস্থিত পার্ক সাইড হাসপাতালের আশপাশ থেকে মোহাম্মদ হাবিব উল্লাহ প্রকাশ রাশেদ (৪৬) নামের এক ব্যক্তিকে চোরাইকৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ধর্মপুর এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তি মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা নং-৬, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, জিআর-২০, ধারা ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোডে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...