
দেশব্যাপী জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতেও শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। রবিবার (১২ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, “পাহাড়ের কোনো শিশুই যেন টাইফয়েড টিকার আওতার বাইরে না থাকে, এজন্য সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ফারুক আব্দুল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. জহুরুল আলম।
সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, “টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকার ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে। খাগড়াছড়ি জেলায় নয় মাস বয়সী শিশু থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।”
তিনি আরও জানান, খাগড়াছড়ি জেলায় মোট ১ লাখ ৬৮ হাজার ৩৬৭ জন শিশু ও কিশোর-কিশোরীকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। “আমাদের লক্ষ্য হলো শতভাগ শিশুকে টিকার আওতায় আনা। কোনো শিশু যেন বাদ না পড়ে,” যোগ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...