
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে আজ সকালে খাগড়াছড়ি জেলা শহরে একটি ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে পাহাড়ের অধিকার বঞ্চিত বাঙালি জনগণের সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, পাকুয়াখালী ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার, এবং ইউপিডিএফ, জেএসএস ও কেএনএফ-এর সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছেন।
মিছিলটি সোমবার সকালে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মুহা: লোকমান হোসাইন।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ আলমগীর কবির, কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, এবং খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা।
বক্তারা তাদের বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী শব্দের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বলেন যে, উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা আদিবাসী ধোয়া তুলে এ অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বক্তারা, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য অবিলম্বে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। সরকারের প্রতি আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...