
জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম (টঘচঋওও)-এর ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত উপস্থাপনা নিয়ে আপত্তি জানিয়ে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে শহরের চেঙ্গি স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশে শেষ হয়। এতে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পিসিএনপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ। বক্তারা বলেন, জাতিসংঘের ওই ফোরামে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ও সরকারের ভূমিকা সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা তাদের মতে একপাক্ষিক এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তারা আরও বলেন, বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি আন্তর্জাতিক পরিসরে ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন, যা পার্বত্য অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বলে তাদের আশঙ্কা।
সমাবেশে অংশ নেওয়া বক্তারা এ ধরনের উপস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এছাড়া বক্তারা পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা বজায় রাখতে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও গুরুত্বারোপ করেন।
এ বিষয়ে অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...