
বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস) আয়োজিত ‘বিটিজেকেএস প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধনী ম্যাচ গতকাল শুক্রবার (৫জুন ২০২৬) বিকেলে খাগড়াছড়ির গোলাবাড়ী এলাকার ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় সুইহলামং ফুটবল একাডেমি, কাউখালী (রাঙ্গামাটি) ২-১ গোলে স্বাগতিক বিটিজেকেএস দলকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
খেলার আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিটিজেকেএসের সভাপতি নবলেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা নারী ফুটবলের বিকাশ, তরুণীদের খেলাধুলায় অংশগ্রহণ এবং পার্বত্য অঞ্চলে ক্রীড়া চর্চার প্রসারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক তুহিন কুমার দে, জাতীয়তাবাদী মহিলা দলের খাগড়াছড়ি জেলা সভাপতি কুহেলী দেওয়ান, বি.কে. স্মৃতি সংসদের সভাপতি পুলক নারায়ন রোয়াজা, ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক বরন ত্রিপুরা, জেলা প্রমীলা ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, ক্রীড়া সংগঠক সূর্যব্রত ত্রিপুরা এবং বিটিজেকেএসের সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরাসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিচ্ছে। গ্রুপ-এ রয়েছে ক্রাউন ফুটবল একাডেমি (ঘাগড়া, রাঙ্গামাটি), পার্বত্য ফুটবল একাডেমি ও খাগড়াছড়ি ফুটবল একাডেমি। গ্রুপ-বিতে রয়েছে বিটিজেকেএস, সুইহলামং ফুটবল একাডেমি (কাউখালী, রাঙ্গামাটি) এবং মাটিরাঙ্গা ফুটবল একাডেমি।
লীগ পর্বের খেলা শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে অংশ নেবে। আগামী ১০ ও ১১ জুন সেমিফাইনাল এবং ১২ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নারী ফুটবলের বিকাশ এবং পার্বত্য অঞ্চলের উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের সব খেলা ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...