
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে শহীদ মো. মজিদ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
শহীদ মজিদ হোসেন ছিলেন খাগড়াছড়ি জেলার একমাত্র শহীদ, যিনি ২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত গণআন্দোলনের সময় জীবন উৎসর্গ করেন। এই মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয় কর্মসূচিতে।
প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এরপর একে একে পুলিশ সুপার, পার্বত্য জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, পেশাজীবী সংগঠন ও স্থানীয় জনগণ শহীদকে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শহীদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এদিন দুপুরে জেলা সদরের খাগড়াছড়ি টাউন হলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। শহীদ পরিবারের সদস্যদের এবং আহতদের হাতে সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়।
দিবসের অংশ হিসেবে বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিএনপি ও তাদের সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...