
খাগড়াছড়িতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের তীব্র অপুষ্টি শনাক্তকরণ ও ব্যবস্থাপনা এবং মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘অ্যাকসেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে, জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণটি হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতু দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার। সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরা এতে অংশ নেন।
প্রশিক্ষণে শিশু অপুষ্টি, মাতৃ ও কৈশোরকালীন পুষ্টি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, নিরাপদ পানি ও পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি MUAC পরিমাপ, ইডিমা শনাক্তকরণ, উচ্চতা ও ওজন পরিমাপের মাধ্যমে অপুষ্টি নির্ণয়, তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর রেফারেল ও ব্যবস্থাপনা এবং পরিবার পর্যায়ে ফলোআপ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র নিউট্রিশন অফিসার রিনি চাকমা, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুমতি বিকাশ চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক অংক্যজাই মারমাসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের