
খাগড়াছড়িতে শ্রী শ্রী বাণী অর্চনা উপলক্ষে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে এবং শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা পর্ষদ, খাগড়াছড়ি-এর সহযোগিতায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লোকনাথ মন্দিরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ বাবার সেবাশ্রম প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অনিমেষ চাকমা রিংকু।

বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক তাপস দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাশ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহসভাপতি মোঃ জহুরুল আলম, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ অনুসরণ করে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান এবং শীতার্ত ও দরিদ্রদের সহায়তায় এমন উদ্যোগের প্রশংসা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত