• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়িতে সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সঙ্গে ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের পরামর্শ সভা 

খাগড়াছড়িতে সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সঙ্গে ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের পরামর্শ সভা 

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের এক পরামর্শ সভা খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ এবং জেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা সিভিক প্লাটফর্ম, আস্থা প্রকল্পের যুগ্ম-আহ্বায়ক ত্রিনা চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা। এ সময় তৃণমূল উন্নয়ন সংস্থা ও আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান।

সভায় বক্তারা যুবসমাজের অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে সুশাসন জোরদার, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

উন্মুক্ত আলোচনায় ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের প্রতিনিধিরা বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন। সরকারি কর্মকর্তারা সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

জেলা সিভিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের উদ্যোগে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ‘আস্থা প্রকল্প’-এর আওতায় এ পরামর্শ সভার আয়োজন করা হয়।