খাগড়াছড়িতে ২০৩ পদাতিক ব্রিগেডের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ , ৫ জানুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

২০৩ পদাতিক ব্রিগেডের উদ্যোগে খাগড়াছড়িতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ২০৩ পদাতিক ব্রিগেড প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০৩ পদাতিক ব্রিগেডের ডিকিউ মেজর মো. ওমর ফারুক সুমন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় খাগড়াছড়ি শহরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৪১ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ২০৩ পদাতিক ব্রিগেড সূত্রে জানা গেছে।