
খাগড়াছড়ি সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সিআর সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানাধীন শাপলা চত্বর সংলগ্ন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এএসআই (নিঃ) তারিকুল ইসলাম। সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) নজরুল ইসলাম ও এএসআই (নিঃ) প্রশান্ত কুমার।
এসময় আপিল মামলা নং-৩২/১২, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) এর ৯(ক) ধারায় ৬ মাসের সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ এস এম আনিছ (পিতা: এস এম হারুন), সাং- নয়নপুর, থানা- খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়িকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে জারি করা সাজা পরোয়ানা কার্যকর করতে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় কোনো ভিকটিম বা আলামত উদ্ধারের বিষয় নেই।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...