
খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস-এর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০৭ মার্চ ২০২৫ (শুক্রবার) বিকালে খাগড়াছড়ি সদর উপজেলার মহাজন পাড়া জনবল বৌদ্ধ বিহারে ধর্মীয় দেশনা অনুষ্ঠিত হয়। পরে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং অনুদানের চেক বিতরণ করা হয়
অনুষ্ঠান শেষে জেলার ১৫৬টি বিহারে প্রতিটি ২২ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খাগড়াছড়ি জেলার ফিল্ড সুপারভাইজার দারুন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মধু মঙ্গল চাকমা, সমাজসেবক ধীমান খীসা, প্রিয় কুমার চাকমা, শক্তি নন্দ চাকমা, বকুল বিকাশ চাকমা, সানুমং চাকমা, স্বদেশ প্রীতি চাকমাসহ আরও অনেকে।
এ সময় বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও বিহার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...